ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

#

১৩ ডিসেম্বর, ২০২১,  3:20 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

নিহত কৃষক নজির হোসেন (৫০) মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে।আজ সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা,গত রোববার (১২ ডিসেম্বর) বিকেলে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার পালিত গরু নিহত কৃষক নজির হোসেনর আমন ক্ষেতে ডুকে পাকা ধান খেয়ে ফেলে এতে নজির হোসেন গরুটিকে ধান ক্ষেত থেকে বের করে দিলে ক্ষিপ্ত হন মদরিছ মিয়া। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে মান্নারগাঁও ও জালালপুর দুই গ্রামের মধ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ শুরু হয়।


সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন কৃষক নজির হোসেনসহ ১১ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে নজির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল জানান, গতকাল গরুর ধান খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।