ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ ডিসেম্বর, ২০২১,  4:32 PM

news image

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মসিক মেয়র  ইকরামুল হক টিটু। ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মসিক নগর ভবন প্রাঙ্গণে ১১ থেকে ১৪ ডিসেম্বর ব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। 


মেয়র বলেন এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জনান, চারদিন ব্যাপী এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৬০২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩০১ টি বুথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

 সকলের সহযোগিতায় এ ক্যম্পেইন সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ছাইফুল ইসলাম সাজু,আব্দুর রহমান সুরুজ, এছাড়া  স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।