ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোর বেনাপোল মহাসড়কে বর্ডার গার্ড সদস্যদের অভিযানে ৫০ টি স্বর্ণের বারসহ আটক ২

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১১ ডিসেম্বর, ২০২১,  4:04 PM

news image


যশোর-বেনাপোল মহাসড়ক নতুনহাট নামক স্থানে হাইওয়ে রোডের উপর থেকে ৫০টি স্বর্ণের বার (৫ (কেজি) ৮৪০গ্রাম) দুইজন স্বর্ণ চোরাকারবারি ব্যবসায়ীকে আটক করেছেন, বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন,(১) তৌহিদুল ইসলাম (৪৩), পিতা-মৃত খোকা মোল্লা, ও তার সহযোগী (২) ইমরান হোসেন (৩৫), পিতা- হারিয়াস সর্দার, সর্ব সাং পুরুলিয়া জেলা-নড়াইল।সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশী করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে থাকা স্বর্ণের ৫০ টি বারসহ তাদের আটক করা হয়।যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি  যশোর বেনাপোল মহাসড়কের উপরে দুইজন স্বর্ণ চোরাকারবারি স্বর্ণের বারসহ অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী টিম অভিযান পরিচালনা করা কালীন ৫০টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।