ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উচ্চ আদালতের নির্দেশে চাটখিলের ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১০ ডিসেম্বর, ২০২১,  12:38 AM

news image

 নোয়াখালীর চাটখিলের ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে ৬মাসের জন্য স্থগিত হয়েছে। গত ৫ডিসেম্বর সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১৫৮৩/২১ এর আলোকে বিচারপতি মামনুল রহমান ও খন্দকার দিলারুজ্জামানের সমন্বয় গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগের রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এই আদেশ প্রদান করেন।  আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আদালতের আদেশের কপি উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার এএসএম মোসা’র নিকট জমা দেওয়া হয়। এর আগে ৮ডিসেম্বর বুধবার প্রধান নির্বাচন কমিশনারের নিকট এই আদেশের কপি জমা দিয়েছেন বলে ইব্রাহীম খলিল সোহাগ জানিয়েছেন।আদালতের এই আদেশের ফলে চাটখিলের ৯টি ইউনিয়নের স্থলে ৮টি ইউনিয়নে আগামী ০৫জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।