ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মো. শহিদ উল্যাহ

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৯ ডিসেম্বর, ২০২১,  6:25 PM

news image

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন, বর্তমান চেয়ারম্যান মো. শহিদ উল্যাহ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে চাটখিল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকীর হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মো. শহিদ উল্যাহ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, (ভিপি নিজাম),চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহর রহমতে জয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।