ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২১,  2:56 PM

news image

আজ ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ প্রাঙ্গণে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক), সুনামগঞ্জ এর আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালন করা হয়। 



সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।