ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর ট্রলার বোঝাই ভারতীয় কয়লা সহ ৪ চোরাকারবারি গ্রেফতার

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

০৯ ডিসেম্বর, ২০২১,  10:58 AM

news image

সুনামগঞ্জ জেলা তাহিরপুর বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা দুটি ট্রলার বোঝাই ভারতীয় কয়লার চালান সহ  চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মামলা দায়ের পুর্বক ও্ই চার চোরাকারবারিকে সুনামগঞ্জ চীফ জুডিসিয়অর ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

চোরাই কয়লার চালান আটকের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় দু’জন পলাতক আসামি সহ ৬ চোরাকারবারির নামে বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এরপুর্বে বুধবার দুপুরে উপজেলার পাইকারতলা নৌপথে থানার এসআই গোলাম হক্কানীর নেতৃত্বে  বিনা শুল্কে নিয়ে আসা ১৩’শ কেজি ভারতীয় কয়লা সহ দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ এবং চার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমন্ত গ্রামের আব্দুস ছাক্তারের ছেলে শুক্কুর আলী,একই গ্রামের আবু বক্করের ছেলে মনির,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহ গঞ্জ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সাখাওয়াত হোসেন,মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারের অছুম উদ্দিনের ছেলে আবু তালেব। 

পলাতক আসামিরা হলেন,উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমন্ত গ্রামের অজ্ঞাত নামা ব্যাক্তির ছেলে আব্দুল কুদ্দুছ একই গ্রামের  আফসর উদ্দিনের ছেলে আবু বক্কর।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল  জানায়,  উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও-লালঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে বিনা শুল্কে নিয়ে আসা দুটি চোরাই কয়লার চালঅন নিয়ে যাওয়ার পথে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে নৌপথে থানা পুলিশ অভিযানে নামেন। এরপর কোন রকম এলসি, চালানপত্র ছাড়াই দুটি ট্রলারে করে নেত্রকোনার কলমাকান্দায় নিয়ে যাবার পথে পাইকরতলা নদী হতে ওই কয়লার চালান জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা চার চোরাকারবারিকে গ্রেফতার করা হলেও নদী সাঁতড়ে অপর দুই চোরাকারবারি পালিয়ে যায়।, 

জব্দকৃত কয়লা ও দুটি ট্রলারের মুল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলেও নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া সেল।