ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হাতিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৯ ডিসেম্বর, ২০২১,  5:24 AM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃত আসামি মো. বাবুল (৩৮) ওরফে বাবুল কামার সে হাতিয়ার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আবুল বাসারের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি পাইপগান,১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ার জব্দ করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৭টা ৫৫মিনিটের দিকে হাতিয়ার ১ নং হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে র‌্যাব। র‌্যাব সূত্রে  জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।