ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

#

০৮ ডিসেম্বর, ২০২১,  8:36 PM

news image

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে। বুধবার সকালে শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে এই মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের শিক্ষা  ও স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুক। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, সহ-সভাপতি আকরাম উদ্দিন, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক হাওর অঞ্চলের কথা’র সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী  প্রমুৃখ। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মো. রোকন উদ্দীন মোল্লা। সভা পরিচালনা করেন সিসিটি মো. ফজলুল করীম।

সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, এবার জেলার ৬-১১ মাস বয়সী ৪৪৩৮৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল রঙের টিকা দেয়া হবে। ১২-৫৯ মাস বয়সী ৩৫১৫৩৯ শিশুকে দেয়া হবে লাল রঙের টিকা। জেলার ১১ উপজেলায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন মনিটরিংয়ের জন্য সিভিল সার্জন অফিসে সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম চালু থাকবে। ক্যাম্পেইন সফল করতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।