ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত!

#

০৮ ডিসেম্বর, ২০২১,  5:31 PM

news image

 রাজশাহীর তানোরে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ।


এতে বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন কৃষি অফিসার শামিমুল ইসলাম। খেলায় বাগমারা উপজেলা কে ০-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন মোহনপুর উপজেলা।


তানোর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন একে সরকার সরকারি কলেজের প্রভাষক হাসান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান,খেলার সার্বিক দায়িত্বে ছিলেন তানোর ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও কোচ আনোয়ার হোসেন, বাগমারা ক্রীড়া সংস্থার সম্পাদক রফিকুল ইসলাম মীর,মোহনপুর ক্রীড়া সংস্হার সম্পাদক  রফিকুল ইসলাম।  ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আজিবর রহমান।মুল রেফারির দায়িত্বে ছিলেন জানে আলম,সহকারী মিজানুর ও রফিক প্রমুখ।


ইউএনও খেলোয়াড়দের বলেন, খেলায় হারজিত থাকবে।আমি চায় আপনারা খেলোয়ার সুলভ মন নিয়ে খেলবেন। খেলায় পারে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে।আপনারা নিয়োমিত খেলাধুলা করবেন।

যাতে করে আপনাদের মাঝে থেকেই কেউ জাতীয় দলে খেলছে।বর্তমান সরকার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলায় আন্তরিক। এসময় শতশত ফুটবল প্রেমিরা খেলা উপভোগ করেন।