ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিকের উদ্যোগ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৮ ডিসেম্বর, ২০২১,  5:18 PM

news image

৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় মসিক শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

সভপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি শিশুই গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠন করতে হলে একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে হবে। 

তিনি আরোও বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতিপূর্বে সফলতার সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। এ সফলতা ধরে রাখতে তিনি টিকাদান কর্মী, সুপারভাইজার, সংশ্লিষ্ট  বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় মূল প্রবন্ধ ‍উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মসিক সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,স্বাস্থ্য সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম সাজু,আব্দুর রহমান সুরুজ, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ প্রমূখ।