ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিবালয়ে আদিবাসীর বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

#

০৮ ডিসেম্বর, ২০২১,  4:17 PM

news image

শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের পূর্ব পাশের্^ আদিবাসী পরিবারের বসতভিটা রক্ষার দাবীতে বুধবার (৮ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ধীবর (জেলে), পাল, কর, দাস প্রভৃতি সম্প্রদায়সহ প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।   

বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, রানা শিকদার, দীলিপ বাগচি, আদিবাসী উত্তম পাল, দুলী রানী কর, মমতা রানী কর প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, প্রায় দু’শ’ বছর যাবৎ এ গ্রামে বসবাসকারী আদিবাসী পরিবারকে উচ্ছেদের জন্য বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ সম্প্রতি প্রক্রিয়া শুরু করেছে। প্রায় পৌনে দু’একর জায়গায় বসবাসকারী এ সকল পরিবার উচ্ছেদ হলে জায়গাজমি হারিয়ে তারা পথে বসবে। 

বক্তারা আরও বলেন, এ সকল পরিবারের বসতি ভূমি ছাড়াও পাশর্^বর্তী জায়গায় বিআইডব্লিউটিএ প্রস্তবিত টার্মিনাল নির্মাণের যথেষ্ট জায়গা ও যৌক্তিক কারণ রয়েছে। মানবিক কারনে আদিবাসী পরিবারগুলোর মাথাগোঁজার ঠাঁই রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন।