ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাবেক পৌর মেয়র বজলুর পিতৃ বিয়োগ বিভিন্ন মহলের শোক

#

০৮ ডিসেম্বর, ২০২১,  4:08 PM

news image

সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুর পিতা সুনামগঞ্জ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ ৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ টায় বার্ধক্য জনিত কারণে সুনামগঞ্জ শহরের হাসননগরস্হ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-রাজেউন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।  তিনি  স্ত্রী  ৫ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আতয়ী-স্বজন রেখে গেছেন।  মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর-২ টায় সুনামগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে শহরের তেঘরিয়া কবরস্থানে দাফন করা হবে । মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ , সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস, জুনেদ আহমদ,  জেলা বিএনপি’র সহ সভাপতি নাদির আহমেদ,এডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি সজীব রঞ্জন দাশ  সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক , পরিচালক এনামুল হক, নুরে আলম, জিএম তাশহিজ, আসাদুজ্জামান সেন্টু , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র  , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার  যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস  , দিলু মিয়া, ফয়সল চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।