ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে টিউবওয়েল প্রতিকে মেম্বার প্রার্থী শাহ আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  2:55 PM

news image

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিতব্য ৫টি ইউনিয়ণ পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতিক পাওয়ার  পর পরই অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী সাবেক ২বারের সফল মেম্বার মোঃ শাহ আলম মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল থেকে শুরু করে দিনভর তার নির্বাচনী এলাকা ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে তার নির্বাচনী সালাম পৌছে দেওয়ার পাশাপাশি ভোট ও দোয়া প্রার্থনা করেছেন।


এবারের নির্বাচনে জনসমর্থনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন সাবেক ২বারের  সফল মেম্বার মোঃ শাহ আলম।সকলের মুখে মুখে তার নামটিই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ৩নং ওয়ার্ড বাসীর সকল প্রত্যাশা পূরুন করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন। ৩নং ওয়ার্ড এর সাধারন ভোটাররা জানায়, মোঃ শাহ আলম অত্যন্ত সাদা মনের মানুষ। তিনি সলুকাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জন্য মেম্বার হিসেবে নয় এলাকার সন্তান হিসেবে সবসময় আমাদের সুখেদুঃখে পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই এবারের নির্বাচনে মোঃ শাহ আলমকে টিউবওয়েল প্রতিকে বিজয়ী করে আমাদের সেবক হিসেবে নিয়ে আসবো ইনশাআল্লাহ।


এ বিষয়ে সাবেক মেম্বার  মোঃ শাহ আলম বলেন, আমি এই ওয়ার্ডের মেম্বার থাকা কালিন ৩নং ওয়ার্ডের উন্নয়নের কাজ শতভাগ বাস্তবায়নের চেষ্টা করেছি। বিগত সময়ে আমি দলমত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। তাছাড়া, বিপদে, আপদে করোনাকালীন সময় কিংবা প্রকৃতিক দুর্যোগেও আমি সবার পাশে ছিলাম। কোন অন্যায় আনিয়মের সাথে আমি নিজেকে কখনও জড়াইনি।তাই আমি শতভাগ আশাবাদী উক্ত নির্বাচন সমাপ্ত হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।