ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৬ ডিসেম্বর, ২০২১,  10:45 PM

news image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুরসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে। দেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। রোববার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মেহের আফরোজ চুমকী এমপি, শামসুন নাহার ভ্ইুয়া এমপি, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ।

আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী একটি বিশাল রাজনৈতিক দল। দেশ—বিদেশে বিপুল সংখ্যক আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করতে পারবে না।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান জানান, সভায় ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুরের বিতকিৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিস্কার করার জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়া আওয়ামী লীগের সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য যারা বহিস্কৃত আওয়ামী নেতা সাবেক মেয়র জাহাঙ্গীরকে সহায়তা করেছে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে ওসমান আলীকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ২ মাসের মাধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করা হবে।