ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টঙ্গীতে সন্ত্রাসী হোন্ডা রিপন গ্রেফতার

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৬ ডিসেম্বর, ২০২১,  5:29 PM

news image

চাঁদাবাজি হলো সন্ত্রাসের এমন একটি অবস্থান যা সন্ত্রাসের নীরব ঘাতক মাধ্যম।সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভয়ভীতি এমনকি রক্তহিম করা ভয়ার্ত কর্মকান্ডকে পুঁজি করেই চাঁদাবাজি করা হয়। নিজের শ্রম ও ঘামে পরিশ্রম করা ব্যবসায়ী বা চাকরিজীবী ব্যক্তির সামনে হঠাৎ হাজির বা ফোন কলের মাধ্যমে ভয়ংকর হুমকি প্রদান করে টাকা দাবি করে স্বীয় ব্যক্তির জীবন এবং পরিবার কে বিষিয়ে তুলে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এই চাঁদাবাজ চক্র। 


আজ বলছি এমনি এক ভয়ংকর চাঁদাবাজের কথা যাকে গতকাল রাতে জিএমপি পুলিশ কমিশনার এর অপরাধ জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিসি অপরাধ দক্ষিণ এর, এডিসি, এসি মহোদদের সুপরিকল্পিত নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব শাহ আলমের তত্ত্বাবধায়নে টঙ্গীর অন্যতম ত্রাস, চাঁদাবাজ রিপন ওরফে হোন্ডা রিপন কে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মন্ডল ও সঙ্গীয় অফিসার এবং সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। 


সারাদিন হোন্ডায় ঘুরে এবং হোন্ডায় বসে সাঙ্গপাঙ্গদের দিয়ে এবং নিজে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করায় এলাকায় সবাই এই রিপন কে হোন্ডা রিপন হিসেবেই চিনে।  নিরীহ গার্মেন্টস কর্মী,ক্ষুদ্র ব্যবসায়ী মানুষদের ফিটিং দিয়ে সুকৌশলে তাদের থেকে চাঁদা আদায় করে এবং মারধর করে।