ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নোয়াখালীতে বিদেশি মদ-ফেনসিডিলসহ-১ বৃদ্ধ আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৬ ডিসেম্বর, ২০২১,  2:33 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জের একটি বহুতল ভবন থেকে বিদেশি মদ-ফেনসিডিলসহ আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। আটক আবুল কাশেম পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মজিপুর গ্রামের অজি উল্যাহ ব্যাপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে। তিনি বর্তমানে বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের আঞ্জুমান ভবনের বাসিন্দা। আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।