ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দের টানা বৃষ্টিতে ভোগান্তি

#

০৬ ডিসেম্বর, ২০২১,  2:31 PM

news image

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।সেই ধারাবাহিকতায়  রবিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সোমবারও অব্যাহত আছে গোয়ালন্দে । টানা বৃষ্টির কারণে গোয়ালন্দ বাজার সহ  বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা, উজানচর ও পৌরসভার  বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী । তবে বৃষ্টির কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষ।তেমনি ভাবে বিপাকে পড়েছে গোয়ালন্দের  এইসএসসি পরীক্ষার্থীরা।তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে । কিন্তু ফেরি ধীর গতিতে চলার কারণে দুই পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রী চালক ও পথচারীগণ।

আবহাওয়াবিদরা বলছেন উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর- উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।

গোয়ালন্দে এমনিভাবে টানা বৃষ্টি পড়লে নিম্নআয়ের মানুষ খুব দূর্ভোগে পড়বে বলে একাধিক সচেতন মহল জানিয়েছেন।