ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৬ ডিসেম্বর, ২০২১,  1:12 PM

news image

যশোর সদর উপজেলার ১১ জন বীরমুক্তিযোদ্ধার জন্য আবাসন বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলায় প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন ও মেহেদী হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুমিন লিংকন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা মফিজুর রহমান ও ইউপি সদস্য তবিবুর রহমান।