ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৫ ডিসেম্বর, ২০২১,  10:24 PM

news image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈসমাইল হোসেন বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটমারী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ঈসমাইল ভূরুঙ্গামারী উপজেলার হাতেম মিয়ার ছেলে।

পারিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে ঈসমাইল হোসেন বাবু ও তার ভাই পুকুর পাড়ে সেচ পাম্পের পাশে মাছ ধরতে যায়। অসাবধানতাবশত পা পিছলে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ভূরুঙ্গামারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, সুরৎহাল শেষে লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।