ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রংপুরে "দি সিটি প্যালেসের" উদ্বোধন

#

০৫ ডিসেম্বর, ২০২১,  9:07 PM

news image

রংপুর দি সিটি প্যালেসের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর জিএল রায় রোডে অবস্থিত নতুন এই চাইনিস রেস্টুরেন্টের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। দি সিটি প্যালেসের স্বত্বাধিকার ফারহান হোসেন তানজিল সভাপতিত্ব করেন।

দি সিটি প্যালেসের স্বত্বাধিকার ফরহান হোসেন তামজিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, নীলফামারী জেলার পুলিশ সুপার (ইন সার্ভিস) আব্দুলাহ আল ফারুক, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মােস্তফা সােহরাব চৌধুরী টিটু, ভাইস প্রেসিডেন্ট মন্জুর আহম্মেদ আজাদ, রসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর  মীর মােঃ জামাল উদ্দিন, কাউন্সিলর,  বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তানবীর হােসেন আশরাফী ও রংপুর রয়্যালটি মেগামলের চেয়ারম্যান (সেরা করদাতা) তৌহিদ হােসেন প্রমুখ।


এসময় বক্তারা বলেন,  সিটি কপোরেশনের সকল নাগরিকের নিরাপদ খাদ্য সরবরাহে বদ্ধ পরিকর রংপুর সিটি কর্পোরেশন। কেননা অনিরাপদ খাবার খেয়ে আমাদের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। তাই ভেজালমুক্ত খাবার সরবরাহ করতে হবে। নগরবাসীর নিরাপদ খাবার সরবরাহে সিটি করপোরেশন অঙ্গীকারবদ্ধ। খাদ্যে ভেজালকারীরা যত শক্তিশালী আর ক্ষমতাধর হোন না কেন তাদের কোনও ছাড় দেওয়া হবে না।


দি সিটি প্যালেসের স্বত্বাধিকার ফারহান হোসেন তানজিল বলেন, সব সময় খাবারের গুণগতমান নিশ্চিত করাসহ জীবানুমুক্ত খাবার পরিবেশন করা হবে আমাদের প্রধান লক্ষ্য। দি সিটি প্যালেস খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে যেন সবাই এই রেস্টুরেন্টের সেবা নিতে পারেন।