ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উপদাপন কমিটি গঠন

#

০৫ ডিসেম্বর, ২০২১,  5:52 PM

news image

শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন কমিটি সুনামগঞ্জ ১৪২৬-২৭ বাংলা হরিনাম সংকীর্ত্তণের পুণর্মিলনী ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। পুণর্মিলনী সভার সভাপতিত্ব করেন কীর্ত্তণ কমিটির সভাপতি শ্রী স্বপন দেব এবং সাধারন সভার সভাপতিত্ব করেন এড. মলয় চক্রবর্ত্তী রাজু।

পূণর্মিলনী ও সাধারন সভার পরিচালনা করেন কীর্ত্তন কমিটির সাধারন সম্পাদক এড. অনুপ কুমার ধর। সভায় প্রথমে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী স্বপন কুমার দাশ।

পরে বিগত এক বছরের মধ্যে প্রয়াত সনাতন ধর্মাবলম্বীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও অসুস্থ ভক্তবৃন্দের সুস্থতা কামনায় দাড়িয়ে এক মিনিট

নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সর্বশ্রী এড. বিশ্বজিত চক্রবর্ত্তী, এড. বিমান কান্তি রায়, এড. গৌরাঙ্গপদ দাস, চঞ্চল কুমার লোহ,


রমেন্দ্র তালুকদার অনু, স্বপন কুমার দাশ, শংকর বণিক। সভায় সাধারন সম্পাদক এড. অনুপ কুমার ধর সম্পাদকীয় রিপোর্ট ও আয় ব্যায়ের হিসাব পেশ করেন। উক্ত রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

সাধারন সভায় ১৪২৮ বাংলা সনের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি পদে দেবাংশু তালুকদার বাচ্চু ও সাধারন সম্পাদক পদে রাহুল দে পাপলু’কে নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। সভায় বিভিন্ন ধর্মীয় সংঘটনের নেতৃবৃন্দ ও ভক্তমন্ডলী উপস্থিত ছিলেন।