ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

#

০৫ ডিসেম্বর, ২০২১,  12:22 PM

news image

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে রোববার ভোর থেকে গোয়ালন্দে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  শুরু হয়েছে। সারাদেশের আকশই মেঘলা।  আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর ঘেরা।পদ্মা নদীতে স্বাভাবিকের স্রোতের   তুলনায় কিছুটা ঢেউ বেড়েছে । কিন্তু ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে উপজেলার মফস্বল এলাকায় জনগণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে একেতে শীত তার উপরে বৃষ্টি।

কয়েকজন দিনমজুর রিকশাচালক ও ভ্যান চালকের সাথে কথা হলে তারা বলেন এই বৃষ্টিতে তেমন কোনো যাত্রী পাচ্ছি না এতে করে আমাদের সংসার এর উপর প্রভাব পড়বে।

কিছু সচেতন ব্যক্তি বলেন এই দুর্যোগ দুএক বেলার মধ্যে কেটে যাবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো।