ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে বিএনপি'র সমাবেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

#

০৪ ডিসেম্বর, ২০২১,  9:13 PM

news image

রাজবাড়ীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আজকের বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন।

জামিল হোসেন বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও সফল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এই সরকার তাকে চিকিৎসার  জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। অন্যায় ভাবে তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিতে হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ও যগ্ম  আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রনেতা শামিম, ফারুক, শাহিন প্রমূখ।