ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৪ ডিসেম্বর, ২০২১,  8:29 PM

news image

৪ ডিসেম্বর রোজ শনিবার বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় আকুয়া পশ্চিম পাড়া ফুলবাড়ীয়া রোড হতে পশ্চিম দিকে ক্যান্টনমেন্টের বাউন্ডারি পর্যন্ত এবং মসজিদের মোড় হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ৭৯০ মিটার দীর্ঘ বিসি রোড এবং সিটি কর্পোরেশনের নিজস্ব বরাদ্দে প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে আকুয়া সিটি কবরস্থানের সীমানা প্রাচীর ‍নির্মাণ, ড্রেন, মাটি ভরাট ও প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। 

মেয়র বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ১৫৭৫ কোটি টাকার যে প্রকল্প দিয়েছেন তার প্রায় ৩০০ কোটি টাকা কাজের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ শুরু হয়েছে। মেয়র আশা করেন, এ প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশেনের ওয়ার্ডসমূহের, বিশেষ করে নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ডসমূহের অবকাঠামো ও নাগরিকসেবার ব্যাপক পরিবর্তন সাধিত হবে। 


উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ,২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান,সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার সহ প্রমুখ।