ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৪ ডিসেম্বর, ২০২১,  8:11 PM

news image

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। শনিবার সকালে গাজীপুর আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, মোঃ আলমগীর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ আমান উদ্দিন সরকার, মো: কাইয়ুম সরকার, আবুল কাশেম মন্ডল, আবুল কালাম আজাদ মালম, দেলোয়ার হোসেন দেলু, রাজিবুল হাসান, যুবলীগ আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা, আমিন উদ্দিন সরকার, শেখ আব্দুল হালিম, মো: হালিম মন্ডল, মেহেদী হাসান নাহিদ, আমজাদ হোসেন পলাশ, পাপেল সরকার, আওয়ামীলীগ নেতা সোবহান মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


এ সময় শেখ ফজলুল হক মনি এবং বেগম আরজু মনি'র বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অসহায় দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও মহানগরের ১৩নং ওয়ার্ডে অসহায় দু:স্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হয়।