ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

র‍্যাব-৫, রাজশাহীর বিরতিহীন অভিযানে ৪২০ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

০৪ ডিসেম্বর, ২০২১,  8:06 PM

news image

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী'সহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এর'ই ধারাবাহিকতায় আজ শনিবার (০৪ ডিসেম্বর) ২০২১ ইং তারিখ সকাল ০৭ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘোষপাড়া গ্রামস্থ পাকুরিয়া দূর্গামন্দিরের চত্ত্বরের ভিতরে অপারেশন পরিচালনা করে, ৪২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা- মোঃ কাইয়ুম উদ্দিন সরকার, সাং- পাকুড়িয়া, থানা -বাঘা, জেলা-রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশঃ- সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে  র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘোষপাড়া গ্রামস্থ পাকুরিয়া দূর্গামন্দিরের চত্ত্বরের ভিতরে কতিপয় ব্যক্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডি'সহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। 

বিষয়টি তৎক্ষনাৎ ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ০৪/১১/২০২১ খ্রিঃ তারিখ ০৭.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘোষপাড়া গ্রামস্থ পাকুরিয়া দূর্গামন্দির  চত্ত্বরের ভিতরে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করেন এবং অপর অজ্ঞাতনামা ০২ জন ব্যাক্তি মন্দিরের পিছন দিক দিয়ে দ্রুত দৌড়াইয়া পালিয়ে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) এর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘোষপাড়া গ্রামস্থ পাকুরিয়া দূর্গামন্দির চত্ত্বরের মধ্যে থাকা টয়লেট কক্ষের ভিতরে বিশেষ কায়দায় রাখা ০৩টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত যথাক্রমে (১৫০+১৫০+১২০) সর্বমোট = ৪২০ (চারশত বিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল এর বিবরণ হলো- প্রতিটি বোতলের ওজন ১০০ মি.লি. হিসেবে মোট ওজন (৪২০×১০০) মি.লি.= ৪২.০০০ লিটার। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধার' তথা ০১ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক অদ্য শনিবার (০৪ ডিসেম্বর) ২০২১ ইং তারিখ দুপুর ২টা ২০ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। 

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রয়েছে।