ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে একসাথে ৩ পুত্র সন্তানের জন্ম দিয়ে বিপাকে মা ববিতা,পাশে দাঁড়ালেন ইউএনও

#

০৪ ডিসেম্বর, ২০২১,  7:27 PM

news image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়া গ্রামের, দিনমজুর খেটে খাওয়া কিরণ মুন্সির স্ত্রী, ববিতা গত ৪ঠা নভেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ফরিদপুর  মেডিকেল কলেজ হসপিটালে স্বাভাবিক ভাবে জন্ম দেয় ৩ পুত্র সন্তান।

সুস্থভাবে ৩ পুত্র সন্তান জন্মগ্রহণ করায় খুশি কিরণ ও ববিতার পরিবার। তবে খেটে খাওয়া দিনমজুর স্বামী কিরণ মুন্সি  প্রতিদিন ৪০০ টাকা,আয় থাকায় ৩ সন্তান নিয়ে বিপাকে পড়েছে তারা। 

অন্যদিকে প্রতিদিন প্রায় ৭০০ টাকার দুধ কিনতে হয় তাদের ৩ পুত্র সন্তানের জন্য। তাই  সন্তান ভরণপোষণ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে পড়েছে এই পরিবারের। 

এখন তারা সমাজের বিত্তবান লোকদের সাহায্য সহযোগিতা কামনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় লোকজনের আনাগোনা।

সেই থেকে এখন পর্যন্ত অত্র ইউনিয়নের সাধারণ মানুষের ভিড় রয়েছে এই বাড়িতে।

বিষয়টি গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান মামুনের নজরে আসলে তিনি ৪/১২/২১ইং শনিবার দুপুর ১:০০ ঘটিকার  দিকে ছুটে যান কিরণ মুন্সি ও ববিতার বাড়িতে যান। ববিতা ও কিরন মুন্সির সাথে আলাপ আলোচনা শেষে, বেশ কয়েক প্যাকেট গুঁড়ো দুধ ও নগদ ৫০০০ টাকা এই দম্পতির হাতে তুলে দেন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন আমি এই ৩ পুত্র সন্তানের আগামী ৬ মাসের জন্য  ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলাম, সেই সাথে মুজিববর্ষের একটি ঘরও তার জন্য বরাদ্দ করলাম এখন থেকে উনি মুজিববর্ষের ওই ঘরে বসবাস করতে পারবেন।

ঘর ও ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ায় খুশিতে আত্মহারা হয়ে কিরণ ও ববিতার দম্পতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।