ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনপিপির মোঃ আব্দুল মান্নান

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৪ ডিসেম্বর, ২০২১,  6:15 PM

news image


কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনপিপি মনোনীত ও এনডিএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মান্নান

অদ্য ০৪ ডিসেম্বর, ২০২১ইং শনিবার বিকাল ৩টায় ৩১/১ শরিফ কমপ্লেক্স (৬ষ্ট তলা), পুরানা পল্টন, ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আগামী ৫ জানুয়ারী, ২০২১ইং ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনপিপি মনোনীত ও এনডিএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আব্দুল মান্নান’র হাতে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র দলীয় মনোনয়ন পত্র তুলে দেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।


এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মিসেস আশা সিদ্দিকা, মোঃ আনিসুর রহমান দেওয়ান. মোশাররফ হোসেন বকুল, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী’র চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সরকার, এনপিপি’র ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বাচ্চু, সেলিম মাহমুদ, খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ ইকবাল হাসান স্বপন, যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টি’র সভাপতি মোঃ এমাদুল হক রানা, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টি’র সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী হাওলাদার রনি, সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সভাপতি ইঞ্জি: কে এম শামছুল আলম মিশুক, ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির সভাপতি মোঃ আবুল কালাম জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুদ্দিন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল জলিল প্রমুখ।