ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ৩ জন মাদক ব্যাবসায়ি গ্রেপ্তার!

#

০৪ ডিসেম্বর, ২০২১,  3:38 PM

news image

রাজশাহীর তানোর থানা-পুলিশ পৃথকস্থানে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা, চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তানোর পৌরশহরের তানোর পূর্বপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত মোসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৫০) ও তার স্ত্রী শরিফা বেগম (৪০) এবং তানোর পৌর এলাকার বেলপুকুর আদিবাসী পাড়ার শ্যামল মুরমুর স্ত্রী সোনালি হেমরম (২২)।


তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি এই প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে তানোর থানায় পৃথক ২টি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের দুপুরেই কারাগারে পাঠানো হয়। তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ২০ লিটার চোলাই মদ এবং ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।