ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঘাতক ট্রাক কেড়েনিল স্কুল ছাত্রীর প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২১,  10:42 PM

news image


মোহাম্মদ হাসান আলী 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির এক ছাত্রীর প্রাণ কেড়ে নিল আঘাত ট্রাক। 

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শিরা জানান কালিহাতী উপজেলার বল্লা হতে ছেরে আসা ইট বোঝাই একটি ট্রাক এলেঙ্গা রোডের গোপালদিঘী কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে বালিয়াটা থেকে ছেরে আসা ব্যাটারীচালিত একটি অটোরিকশা কে ধাক্কা দেয় এতে  ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী  গোপালদিঘী কেপি ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী হাফিজা নিহত হয়। নিহত হাফিজা উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামের হাবুল মিয়ার মেয়ে। 

এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান স্কুল ছাত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।