ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ মদ সহ ভারতীয় গরু আটক

#

০৩ ডিসেম্বর, ২০২১,  8:27 PM

news image

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান সহ চোরাই পথে আনা গরু আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিন বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি সুত্রে জানাগেছে,চাঁনপুর বিওপির টহল দল (৩ ডিসেম্বর) বেলা ৩ ঘটিকায়  সীমান্ত পিলার ১২০০/৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বড়দল নামক এলাকা হত ০১টি ভারতীয় গরু আটক করা হয়।আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

অপরদিকে,লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৫ এর নিকট হতে ৩০০ গজ অভ্যন্তরে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকছেদপুর থেকে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি মোটর সাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ,৬৭ হাজার,৫শত টাকা।

একইদিনে,বালিয়াঘাটা বিওপির টহল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে ১০০ গজ অভ্যন্তরে,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করে।যার মূল্য ৫৪ হাজার  টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক,‘মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।