ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সরকার উচ্চ শিক্ষিতদর দক্ষ মানবিক মানবসম্পদ তৈরী করতে চায়

#

০৩ ডিসেম্বর, ২০২১,  7:41 PM

news image

রাজশাহীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার উচ্চ শিক্ষায় শিক্ষিত সনদধারী বেকার তৈরি করতে চাই না। আমরা চাই দক্ষ মানবিক মানবসম্পদ তৈরী করতে,যারা বিজ্ঞান প্রযুক্তিতে অভিজ্ঞ ও চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য হবেন।

আজ শুক্রবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের উদ্ধোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সময়ের সাথে খাপ খাওয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি ও কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন। এ বিষয়ে কাজ শুরু করছে সরকার।  

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সহ প্রমুখ।

এ সাংস্কৃতিক উৎসব প্রথম দফায় আজ থেকে শুরু হয়ে চলবে আগামী রোববার পর্যন্ত।২য় দফায় চলবে ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর। উৎসব চলাকালীন প্রথম পর্বে সকালে হবে আলোচনা অনুষ্ঠান আর বিকেলে হবে নৃত্য, সংঙ্গীত ও নাট্য অনুষ্ঠান। টানা চলবে বইমেলা।