ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠিত

#

০৩ ডিসেম্বর, ২০২১,  5:15 PM

news image

রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় পার্টির সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারকে আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহির উদ্দিনকে সদস্যসচিব এবং আব্দুস সালামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।


জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী মাইনুল ইসলাম ও আহ্বায়ক রাহাত হোসেন তানোর উপজেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি ভেঙে দিয়ে এই প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন। গত বুধবার দলটির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, এ কমিটি শিগগিরই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।