ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ উপজেলায় গার্মেন্টস কর্মী ধর্ষণের আসামী র‍্যাব-১৪ এর হাতে গ্রেফতার

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৩ ডিসেম্বর, ২০২১,  5:02 PM

news image


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টস কর্মী ধর্ষণের আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ৩ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে প্রেস বিফিংএ  জানালেন কোম্পানী কমান্ডার সি পি এসি মেজর আখের মুহম্মদ জয় ।

মেজর আখের মুহম্মদ জয়  জানান, গত ১৪/১১/২০২১খ্রি. তারিখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টস কর্মী ধর্ষিত হয়।

এ খবরের পরপরই র‍্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। জানা যায় যে, ভিকটিম তার মা-বাবার সাথে গাজীপুরে একটি টেক্সটাইলে চাকুরী করত। চাকুরী অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ আবু তালেব পিনু মিয়া (৩৫) এর সাথে ভিকটিম ২/৩ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে প্রায় সময়ই ভিকটিমের মোবাইলে ফোন করে কথা বলতো এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসত। এক পর্যায়ে ভিকটিমকে বিবাহ করার জন্য গাজীপুর জেলার জয়নাবাজার হতে ভিকটিমের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে গত ১৪/১১/২০২১খ্রি. তারিখ রাতে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষন করে। এখানে উল্লেখ্য যে, আসামী বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যান্য নারীদেরকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে আসামী ভিকটিমের সরলতা সুযোগ গ্রহণ করে তাকে ধর্ষন করে।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দলটি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০৩/১২/২০২১খ্রি. তারিখ রাত ১ টায় গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ধর্ষনের কথা স্বীকার করে। এ ব্যাপারে ভিকটিম ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-১৮,ধৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।