ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০২ ডিসেম্বর, ২০২১,  10:31 PM

news image


ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১১ অপরাীকে গ্রেফতার করা হয়েছে। ২ ডিসেম্বর  বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম বার জানান, পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ নগরীসহ সদর উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রফফতার করা হয়। এর মাঝে এস আই অমিত হাসানের নেতৃত্বে একটি টিম মধ্য বাড়েরা এলাকা থেকে মোঃ শফিকুল ইসলাম ও গোহাইলকান্দি মোঃ রেজাউল বারীকে গ্রেফতার করা হয়।এসআই(নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম  নওমহল চান্দু দোকানের সামনে থেকে কামাল হোসেন, এস আই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টিম বেলতলী শেহের হাজীর বাড়ী থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করে।

এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম শম্ভুগঞ্জ এলাকা থেকে মোঃ রবিন, এস আই উজ্জ্বল সাহার নেতৃত্বে একটি টিম পাটগুদাম ব্রীজ মোড় থেকে মোঃ আরিফ হোসেন, মোঃ বাদল, রাব্বিকে গ্রেফতার করে। এছাড়া এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম পাটগুদাম ব্রীজ মোড় খাইরুল ইসলাম ও মৃদুল হাসান নামে আরোও দুইজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।