ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতির পিতার আদর্শে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গাজীপুর আওয়ামীলীগ পরিবার ঐক্যবদ্ধ-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০২ ডিসেম্বর, ২০২১,  10:10 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল  নেতৃত্বে গাজীপুর আওয়ামীলীগ পরিবার ঐক্যবদ্ধ এবং পূর্বের  থেকে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।  তিনি আজ বিকেলে   যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্যদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ  এবং গাজীপুর সিটি করপোরেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়রসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র মো. আবদুল আলীম মোল্লা ও মোসা. আয়েশা আক্তার, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, সিটি করপোরেশনের অন্যান্য কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।