ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আ.লীগের মোখলেসুর

#

০২ ডিসেম্বর, ২০২১,  4:27 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোখলেসুর রহমান মেয়র পদে জয়লাভ করেছেন। মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ফলাফল ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।


মোখলেসুর রহমান নৌকায় পেয়েছেন ৪৮ হাজার ৬১৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. সামিউল হক লিটন মোবইল ফোন প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৪ ভোট।


এছাড়া বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৫৫ ভোট এবং সাবেক শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট। ভোট প্রদানের হার ৫৭.৪৫ ভাগ বলে জানান রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান।


পরে নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মিস্টিমুখ করার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।