ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শহীদ বুদ্ধি জীবি দিবস, বিজয় দিবস ও সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

#

০২ ডিসেম্বর, ২০২১,  12:49 PM

news image

১৪  ডিসেম্বর মহান বুদ্ধি জীবি দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদার ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে ২ ডিসেম্বর সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক, এড‌ভো‌কেট  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, নুরুল মোমেন ,আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, এড‌ভো‌কেট নান্টু রায়,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা তথ্য অফিসার আব্দুল ছাত্তার  মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম প্রমুখ। 

সভায় সরকারের নির্দেশিত মতে যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনটি দিবস উদযাপন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।