ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে শাস্তির দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীনি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

০২ ডিসেম্বর, ২০২১,  11:24 AM

news image


  সুনামগঞ্জ তাহিরপুর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীনি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সহস াধিক শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২৩ নভেম্বর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী (ছাত্রী) বাদাঘাট সরকারি কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যেতে চায়। শিক্ষার্থীরা প্রতিরোধে এগিয়ে এসে তা বানচাল করেন। এ ঘটনার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা করলে পরদিন বুধবার অপহরণ চক্রের মূলহোতা এক আসামিকে থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। মানববন্ধনে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নিরীহদের হয়রানি নয়, শুধু ওই দিনের অপহরণ কাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার, আদালতে অভিযোগপত্র প্রেরণ এবং অপরাধীদের নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আফম মস্তাকিম আলী পীর, শফিকুল ইসলাম সিকদার, আফজালুল হক, মইনূল হক, নুরেসাবা আক্তার, শিক্ষার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ, কানিজ ফাতেমা বর্ষা, মেহজাবিন রহমান প্রমুখ।