ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শ্রীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি লতিফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  7:11 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ১৯৯০ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। বুধবার দুপুর ২টায় নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম রানা ফলাফল ঘোষণা করেন।

২০২২-২৩ সালের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নবরাজ পত্রিকার গাজীপুর ব্যুরো চীফ জামাল উদ্দিন।


নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়) সহ-সভাপতি প্রভাষক মো.সাইফুল ইসলাম (দৈনিক মুক্ত খবর),যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক সোলাইমান মোহাম্মদ  (দৈনিক নয়া শতাব্দী) কোষাধ্যক্ষ জোনায়েত আকন্দ (দৈনিক সরেজমিন),দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন তযু  (দৈনিক আলোকিত বাংলাদেশ), ক্রিড়া-সাংস্কৃতি ও সমাজকল্যান সম্পাদক প্রভাষক মো. নূরে আলম সিদ্দিকী (দৈনিক বাংলাদেশ বুলেটিন),প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: আসাদুজ্জামান বিপু (দৈনিক দেশপ্রতিদিন)। প্রধান নির্বাচ কমিশনারের দায়ীত্ব পালন করেন মো.আবদুস সালাম রানা (দৈনিক জনতা), মো.শফিকুল ইসলাম  (দৈনিক গণমুখ), শেখ সামসুল হক খোকা (দৈনিক জনসংবাদ)।


এই সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম, নির্বাচন কমিশনার আঃ ছালাম রানা, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার,পৌর সচিব দলিল উদ্দিন সরকার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম,পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপজেলা সহকারী কমিশনার ভুমি উজ্জ্বল কুমার হালদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।