ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত

#

০১ ডিসেম্বর, ২০২১,  3:09 PM

news image

গোয়ালন্দে পহেলা ডিসেম্বর  ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয়েছে। "১ ডিসেম্বর দিচ্ছে ডাক সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক" এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি বুধবার সকালে পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ গোয়ালন্দ উপজেলা কমান্ড শাখা।

এদিন দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধ সংসদ গোয়ালন্দ উপজেলা কমান্ড শাখার সামনে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন,উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা সহ প্রায় অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানগণ। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ ইউনুস মোল্লা সদস্য রাজবাড়ী জেলা পরিষদ ও সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজী নং ১৭২৭, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।


এ সময় বীর মুক্তিযোদ্ধারা দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।