ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক মারধরের শিকারের অভিযোগ-সেবা প্রার্থী প্রবাসীর

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০১ ডিসেম্বর, ২০২১,  12:23 PM

news image


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সেবা প্রার্থী সৌদি প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিচার চেয়ে ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন ভুল হওয়ার কারণে অনলাইন আবেদন কপি ডিলিট করার জন্য সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসে যান প্রবাসী আজগর হোসেন।আকস্মিক উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উত্তোজিত হয়ে কাগজ পত্র ছুড়ে ফেলে দেয়। এ সময় প্রবাসী প্রতিবাদ করলে অফিস সহকারী আইয়ুব উল্যাহ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ তাকে কয়েক বার ধাক্কা মেরে ও কিলঘুষি দিয়ে অফিস থেকে বের দেয়। এরপর নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ তেড়ে এসে তাকে পুলিশের ভয়-ভীতি ও বাথরুমে আটকে রাখার হুমকি ধামকি দেয়। ভুক্তভোগী প্রবাসী এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন।এই ব্যাপারে সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদের সাথে যোগাযোগ করলে, তিনি সকালে তার কার্যালয়ে এক প্রবাসীর সাথে ভুল বুঝাবুঝি হয়েছে স্বীকার করলেও  মারধর করার অভিযোগ অস্বীকার করেন। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।