ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে ৮টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

#

৩০ নভেম্বর, ২০২১,  8:40 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের ৮টি বসত ঘর ও ২টি ধানের গুলায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

ক্ষতিগ্রস্থরা হলেন,উপজেলার বড়দল নতুনটি গ্রামের সিরাজুল ইসলাম,সারোয়ার,আলীনুর, আবু বক্কর, আল আমিন ও কিবরিয়া।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে।এসময় আগুন নিভাতে গিয়ে স্থানীয় কয়েকজন আহত হয়ে হয়েছেন।আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‘দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিলন (মেম্বার) মিয়া জানান,পাশর্^বর্তী সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছেন।তিনি বলেন, এই ভয়াবহ আগুনে তাদের ঘরের সব আসবাবপত্র ও শীতের কাপড় পুড়ে গেছে।তিনি আরো বলেন, পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছেন তারা।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘর গুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে।তিনি আরো বলেন,আপদকালীন তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য    খাবারের  ব্যবস্থা করা হয়েছে।