ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

`এসএসসি’ পরীক্ষার্থী অপহরণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

#

৩০ নভেম্বর, ২০২১,  6:47 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে অপহরণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু,সহকারী শিক্ষক আফজালুল হক,বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী রাইসা ইসলাম তাছিন,৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী মেহেজাবিন ময়না প্রমুখ।’

মানবন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ছাত্রী অপহরণ চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যাথায় তারা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকিবেন বলে আল্টিমেডাম দেন তারা।     

উল্লেখ্য: গত (২৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে বাদাঘাট সরকারী কলেজ হতে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাকির হোসেন অরফে ক্বারী মিয়ার ছেলে মাহমুদুল হাসান নাঈম শত শত পরিক্ষার্থীর সামনে এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে অপহরণের চেষ্টা করে।এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠি সহ পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং নাঈমকে আটক করে। পরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশের হাতে নাঈমকে তুলে দেন।

ছাত্রীর পিতা নাঈমকে প্রধান আসামী করে মোট ৬ জনের বিরোদ্ধে নারী ও শিশু দমন আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করে।বুধবার (২৪ নভেম্বর) এই মামলায় নাঈমকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।