ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ার চিঠি পেলেন রাসিক মেয়র লিটন

#

৩০ নভেম্বর, ২০২১,  12:29 PM

news image

আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য করা হয়, ‘বরাবর, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সদস্য, সভাপতিমণ্ডলী, বাংলাদেশ আওয়ামী লীগ।


প্রিয় সহকর্মী, শুভেচ্ছা গ্রহণ করবেন। আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।


বিশ্বাস করি, আপনার শ্রম, মেধা, প্রজ্ঞা বাংলাদেশ আওয়ামী লীগ- এর কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে। বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’