ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাসর ঘরে যাওয়ার আগেই গ্রেপ্তার হলেন বর

#

৩০ নভেম্বর, ২০২১,  12:00 PM

news image


নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাসর ঘরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ শে নভেম্বর) ২০২১ ইং দিবাগত-রাত্রে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবৎ তিনি পালিয়ে ছিলেন। শনিবার রাতে তার বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু খবর পেয়ে বেরসিক পুলিশ মাসুম বিল্লাহকে বাসর ঘরে যাওয়ার আগ মুহূর্তেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।


এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নারায়ণগঞ্জ জেলার একটি দ্রুত বিচার ট্রাইবুনাল আইনে ওয়ারেন্টভুক্ত আসামি হচ্ছে মাসুম বিল্লাহ্। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৮ শে নভেম্বর) সকালে তাকে পুলিশ হেফাজতে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।