ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দিরাইয়ে ইউপি নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  11:05 AM

news image


সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যানপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান তাদের মনোনয়নপত্র বাতিল করেন। 

মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন-দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী। কৃষ্ণ কান্ত রায় ও রামিম চৌধুরী আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয়।


এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের  ৪নম্বর ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।


উল্লেখ,আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।