ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ধর্মপাশায় টিকা প্রদান এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে

#

২৭ নভেম্বর, ২০২১,  4:42 PM

news image


সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় করোনা ভাইরাস  কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত টিকা দান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। ধর্মপাশা সরকারী কলেজ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, হাজী আব্দুল হাফেজ স্কুল এন্ড কলেজ, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ, বংশীকুন্ডা কলেজ ও লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের ৯৩৬ পরীক্ষার্থীর মধ্যে শনিবার দুপুর ২টা পর্যন্ত ৬৮৫ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ প্রমুখ।