ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর’ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ

#

২৭ নভেম্বর, ২০২১,  12:04 PM

news image


সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রধান  করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দেয়া বরাদ্দকৃত তহবিলের আওতায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আলোকে সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ শিক্ষার্থীর হাতে বাই সাইকেল ও ৪৫ শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন বিভাগীয় কমিশনার।

‘সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তাহিরপুর উপজেলা পরিদর্শনকালে  টেকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল শিক্ষা বৃত্তি তুলে দেন।’ 

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির,সহকারি কমিশনার (ভুমি) মো.আলাউদ্দিন প্রমুখ সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্ধ,সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাসহ সুশীল সমাজের লোকজন  উপস্থিত ছিলেন।